Wednesday, March 18, 2026

ডা: প্রজ্ঞাদীপার অস্বাভাবিক মৃ.ত্যুতে গ্রেফ.তার লিভিং পার্টনার সেনাবাহিনীর চিকিৎসক কৌশিক

Date:

Share post:

ময়নাতদন্তের রিপোর্টে সারা দেহে অসংখ্য আঘাতের চিহ্ন। মৃত্যুর আগেই তাঁর শরীরের আঘাত লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান। এর পরেই চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের (Pragyaparanita Halder) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে লিভিং পার্টনার চিকিৎসক কৌশিক সর্বাধিকারী (Kaushik Sarbadhukari) গ্রেফতার করল পুলিশ (Police)। প্রজ্ঞাদীপা সুইসাইড নোটেও কৌশিককে মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন।

ডা: কৌশিক সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল। ব্যারাকপুরের সেনা হাসপাতালে কর্মরত। শুক্রবার সকালে ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট এলাকা থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ব্যারাকপুর সেনাছাউনির অফিসার্স কোয়ার্টার্স ‘ম্যান্ডেলা হাউস’-এর ২০ নম্বর ফ্ল্যাটের একটি ঘর থেকে ৩৭ বছরের চিকিৎসক প্রজ্ঞাদীপার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শাড়িতে ফাঁস লাগানো চিকিৎসকের পা ভাঁজ করা অবস্থায় খাটের উপর পাওয়া যায়। দেহের পাশেই উদ্ধার হয়েছিল সুইসাইড নোট। নীল কালিতে ছেঁড়া পাতায় লেখা ছিল,
‘‘যে প্রহারের দাগ নিয়ে চলে গেলাম
এর শোধ কেউ নেবে।
আমার মৃত্যুর জন্য কৌশিক দায়ী।’’

এরপরেই মঙ্গলবার প্রজ্ঞার মাসতুতো দাদা কুমারশঙ্কর দাস থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার চিকিৎসকের ময়নাতদন্তে জানা যায়, মহিলা চিকিৎসকের দেহে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। সেগুলি মৃত্যুর কিছুক্ষণ আগেই বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। যে ঘর থেকে প্রজ্ঞার ঝুলন্ত দেহ মেলে, সেখানেও টেবিলের উপরে রাখা ছিল মদের বোতল, কাচের গ্লাস। গ্লাসে পানীয়ও ছিল। বালিশ, বিছানা-সহ ঘরের সব জিনিস লন্ডভন্ড হয়ে পড়ে ছিল। এরপরেই শুধু পরিবার নয়, স্যোশাল মিডিয়াতেও প্রজ্ঞাদীপার মৃত্যুর তদন্তদের দাবিতে শোরগোল পড়ে যায়। তাঁর লিভিং পার্টনার কৌশিক বিবাহিত ও দুই সন্তানের পিতা। কিন্তু দীর্ঘ বছর ধরেই প্রজ্ঞার সঙ্গে থাকতেন তিনি। তাঁদের মধ্যে অশান্তি ও প্রজ্ঞাকে মারধরের ঘটনাও জানত তাঁর ঘনিষ্ঠমহল। এই পরিস্থিতি তাঁর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। তবে, এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড।

 

 

 

 

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...