Friday, May 15, 2026

বীরভূমে জোট প্রার্থীর ঘর থেকে উদ্ধার বি.স্ফোরক! ধৃ.ত ৬

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধার অভিযোগে বীরভূমের মাড়গ্রাম থেকে গ্রেফতার করা হল জোট প্রার্থী সহ আরও ৪ জনকে। মাড়গ্রাম পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে বাশ কিছু বোমা এবং বোমার উপকরণ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আবহে পুতিনকে শেষ করার ‘হু*মকি’ ওয়াগনার বাহিনীর


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জোট প্রার্থীর নাম চমৎকার শেখ। এ ছাড়াও গ্রেফতার হওয়া অন্যান্য চার জন হলেন টম শেখ, গিয়াসউদ্দিন শেখ এবং ডিউক শেখ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বাহিরগোড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।সেইসময় ওই গ্রামে একটি বাড়ির মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। অভিযান চালিয়ে বাড়ির মালিক-সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ২০টি বোমা এবং বোমা বাঁধার উপকরণ-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বাড়িটি সিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা খবর পেয়ে গ্রেফতার করেছি আসামিদের। ওই এলাকায় আরও কোথাও বোমা মজুত করা রয়েছে কি না, তা খতিয়ে দেখছি। পাশাপাশি জেলা জুড়ে আমাদের তল্লাশি অভিযান চলছে।’’
ধৃতদের মধ্যে চমৎকার বীরভূমের হাঁসন-২ গ্রাম পঞ্চায়েতের বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী।তাঁকে গ্রেফতারের ঘটনায় কংগ্রেসের তরফে দাবি, প্রার্থীকে ফাঁসানো হয়েছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...