Thursday, May 14, 2026

কুন্তলের চিঠি মামলায় প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব CBI-র

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে এবার প্রেসিডেন্সি জেল হাসপাতালের (Presidency Jail Hospital) এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ (Interrogation) করতে চলেছে সিবিআই (CBI)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি প্রসঙ্গেই এই জিজ্ঞাসাবাদ বলে সূত্রের খবর। আগামী সোমবার কলকাতার সিবিআই অফিসে প্রেসিডেন্সি জেল হাসপাতালের চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে। তবে এর আগেও কুন্তলের চিঠির রেশ ধরেই প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তীকে (Debashish Chakraborty) জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর এবার ডেকে পাঠানো হল প্রেসিডেন্সি জেল হাসপাতালের এক চিকিৎসককে।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষ প্রেসিডেন্সির জেল হাসপাতাল থেকে কোনওরকম সুবিধা পেয়েছিল কি না কিংবা তাঁর কোনও চিকিৎসা হয়েছিল কি না সেই সব বিষয়গুলি নিয়েই ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। গত শুক্রবারই কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সিবিআই জানায় প্রেসিডেন্সি জেলের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সংগ্রহের কাজ শেষ হয়েছে। এরপরই তদন্তের অগ্রগতি নিয়ে  প্রশ্ন তোলেন বিচারপতি। আগামী ১৪ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওইদিনই তদন্ত রিপোর্টও জমা দেওয়ার কথা সিবিআইয়ের। তার আগে প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...