Saturday, March 14, 2026

৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার! শিখ দোকানিকে গু*লি পাকিস্তানে

Date:

Share post:

৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার! ফের শিখ দোকানির উপর হামলা চালালো দুষ্কৃতীরা। পাকিস্তানের পেশোয়ারে ওই দোকানিকে গুলি করে হত্যা করা হয়। দু’দিনের মাথায় এই নিয়ে দ্বিতীয়বার শিখ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন:প্রজ্ঞাদীপার দেহ কী করে উঁচুতে পৌঁছল,সুইসাইড নোটে কার কথা লিখেছিলেন তিনি ?
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মনমোহন সিংহ (৩২)। পেশোয়ারের রশিদগঢ়হী বাজারে মুদি দোকান চালাতেন মনমোহন। শনিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বাইকে চেপে দুই দুষ্কৃতী মনমোহনের পিছু নেয়। দোকান থেকে কিছুটা পথ যাওয়ার পর মনমোহনের পথ আটকায় দুষ্কৃতীরা। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিখ দোকানির।
পুলিশ আরও জানায়, পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন মনমোহন। বাড়িতে তাঁর স্ত্রী, এক সন্তান, বয়স্ক বাবা-মা, বোন এবং এক প্রতিবন্ধী বোন রয়েছে। শুক্রবারই ওই এলাকায় তারলোক সিংহ নামে এক শিখ দোকানিকেও গুলি করে হত্যা করার চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে কোনওরকমে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।


এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের শিখ সংগঠন ‘ইউনাইটেড শিখস’। সংখ্যালঘুদের উপর বারবার হামলার ঘটনার নিন্দা করেছে তারা। তবে এরপরও প্রশাসন কোনও রকম পদক্ষেপ করছে না, এমনকি তাদের নিরাপত্তা দিচ্ছে না বলেও অভিযোগ করেছে তারা। ‘ইউনাইটেড শিখস’ জানিয়েছে, পাক দূতাবাসের সঙ্গে এ বিষয়ে কথা বলবে তারা। সংখ্যালঘুদের কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও জানানো হবে দূতাবাসকে।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...