Sunday, May 17, 2026

মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের মাঝেই দিনহাটায় তৃণমূল প্রার্থীর উপর হা.মলা! অভিযুক্ত বিজেপি

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের প্রচারে এই মুহূর্তে কোচবিহারে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সফরের মাঝেই ফের উত্তপ্ত দিনহাটা। এবার তৃণমূল প্রার্থীর বাড়ি-গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দিকে। দিনহাটা-১ নং ব্লকের ভেটাগুড়ির সিঙ্গিজানি এলাকা। এই এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রভাব রয়েছে। ফলে এই ঘটনার পিছনে নিশীথের হাত আছে বলেই অভিযোগ তৃণমূলের।

আরও পড়ুন:পঞ্চায়েতের প্রচারে বেরিয়ে ভোটারকে মা.রধর করে গ্রে.ফতার বিজেপি প্রার্থী

জানা গিয়েছে, ভেটাগুড়িতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নির্মল বর্মন রবিবার রাতে বাড়িতে দলের কর্মীদের সঙ্গে মিটিং করছিলেন। অভিযোগ, তখনই আচমকা তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয় গাড়িতেও। এখানেই শেষ নয়। কয়েক ঘন্টার ব্যবধানে দিনহাটারই ভেটাগুড়ি-২ নম্বর অঞ্চলে আবার তৃণমূল নেতা সুনীল রায় ও দলের কর্মীদের উপর হামলা অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

এরপর প্রতিবাদ জানিয়ে ও দোষীদের গ্রেফতারের দাবিতে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শেষপর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...