Sunday, May 17, 2026

‘৬টি মুসলিম দেশে ২৬টি বো.মা ফেলেছিলেন’, ওবামাকে নিশানা নির্মলার

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর চলাকালীন ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ।তিনি বলেন, মুসলিমদের মানবাধিকারে নজর না দিলে ভারত খণ্ড খণ্ড হতে পারে। তার পাল্টা উত্তর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আরও পড়ুন:এশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে বিতর্ক, নতুন দাবি বিনেশ ফোগট, বজরং পুনিয়াদের

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মলা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিশানা করেন । অর্থমন্ত্রী বলেন, ‘আমি তো ওবামার মন্তব্যে স্তম্ভিত। প্রধানমন্ত্রী যখন আমেরিকায় ভারতের হয়ে কথা বলছিলেন, ঠিক সেই সময় ভারতে মুসলিমদের নিয়ে মুখ খুলেছেন তিনি! আমরা তো আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু সেখানেও এমন একজনের থেকে আমাদের কথা শুনতে হবে, যিনি নিজে প্রেসিডেন্ট থাকার সময়ে ছ’টি মুসলিম প্রধান দেশে ২৬ হাজারেরও বেশি বোমা ফেলেছিলেন! তাঁর অভিযোগ কি আদৌ বিশ্বাসযোগ্য?’

এদিন নির্মলা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি তো আমেরিকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট বলেছেন এ দেশের সরকার সবকা সাথ সবকা বিকাশের নীতিতে চলে। এ দেশে কোনও সম্প্রদায়ের প্রতিই বিদ্বেষমূলক আচরণ করা হয় না। কিন্তু বিরোধীরা তো সে কথা মানতে নারাজ।’

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...