Monday, April 6, 2026

পঞ্চায়েত ভোটের প্রচারে আগামিকাল থেকেই ময়দানে অভিষেক

Date:

Share post:

সোমবার তৃণমূল সুপ্রিমোর পরে মঙ্গলবার থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে ময়দানে নামছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নদিয়া দিয়ে তাঁর প্রচার শুরু করছেন অভিষেক।

সদ্যই সারা বাংলা জুড়ে প্রায় দুমাস ‘তৃণমূল নবজোয়ার’ কর্মসূচি শেষ করেছেন ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার প্রচারে ফের পথে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জনসভার পাশাপাশি রোড শোও করবেন তিনি।

অভিষেকের প্রচার সূচি-
• ২৭ জুন- নদিয়ার কৃষ্ণগঞ্জ ও মুর্শিদাবাদের ডোমকল
• ৩০ জুন- বীরভূম ও পশ্চিম বর্ধমানের বারাবনি
• ১ জুলাই- আলিপুরদুয়ার ও দিনাজপুর
• ৩ জুলাই- পুরুলিয়ায় সভা ও বাঁকুড়ায় রোড শো
• ৪ জুলাই- পূর্ব মেদিনীপুরের তমলুকের সভা ও পশ্চিম মেদিনীপুরে রোড শো
• ৫ জুলাই পূর্ব বর্ধমানের কালনায় জনসভা ও পাণ্ডুয়াতে রোড শো

এই সব জায়গায় নবজোয়ার কর্মসূচিতেও গিয়েছিলেন অভিষেক। গ্রামের মেঠো পথে হেঁটে জনসংযোগ করেছেন। শুনেছেন স্থানীয় মানুষের সুখ-দুঃখের কথা। অনেক ক্ষেত্রেই মুশকিল আসান হয়ে সমস্যার সমাধান করেছেন তৃণমূল সাংসদ। তবে, পঞ্চায়েত ভোটে বিরোধী জোট, বিশেষ করে যে রামধনু জোট বাংলায় মাথাচাড়া দিয়েছে তাদের এক ছটাক জমি ছাড়তে রাজি নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণেই পঞ্চায়েত ভোট প্রচারে নামছেন অভিষেক।

আরও পড়ুন- ভুটান জলে ভেসে যায় উত্তরবঙ্গ! জয়েন্ট কমিশন গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...