Monday, May 11, 2026

“মোদি আজ আছে কাল নেই, আপনারা সীমান্ত র.ক্ষায় থাকবেন”, ফের মমতার নি.শানায় বিএসএফ

Date:

Share post:

বাংলাদেশ বর্ডার থেকে ঢুকেই গুলি করা হয়েছে। আজ, মঙ্গলবার পঞ্চায়েত ভোটের প্রচারে জলপাইগুড়ির (Jalpaiguri)চেকেন্দা ভাণ্ডারি ময়দানের জনসভা থেকে দিনহাটার ঘটনা নিয়ে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার সকালে কোচবিহারের দিনহাটা-১ ব্লকের বাংলাদেশ লাগোয়া গীতালদহ গ্রামপঞ্চায়েতের জরিধল্লা গ্রামে গুলি করে এক তৃণমূল কর্মীকে খুনে অভিযোগ উঠেছে। তদন্তে নেমে পুলিশের অনুমান, সীমান্তবর্তী গ্রাম হওয়ায় বাংলাদেশের দুষ্কৃতীদের কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হতে পারে। এদিন মুখ্যমন্ত্রীর মুখেও সেকথা শোনা গেল। এদিনের সভামঞ্চ থেকেই মৃতের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওই পরিবারের একজন স্পেশাল হোমগার্ডের চাকরি পাবেন। আর ২লক্ষ টাকা দেওয়া হবে। এটা আমাদের পূর্ব ঘোষিত নীতি। নতুন নয়। আমি আগেও দিয়েছি।’”

গতকাল কোচবিহারের পর আজ জলপাইগুড়ির সভা থেকে ফের বিএসএফকে (BSF)কড়া ভাষায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বিএসএফ–কে নিরপেক্ষ হয়ে কাজ করার বার্তা দিলেন। তিনি বলেন, “বিএসএফ-এর গুলিতে অনেকেই মারা গেছে। আমি মনে করিনা, বিএসএফ-এর সবাই খারাপ। তবে এটা বুঝতে হবে, মোদি আজ আছে কাল নেই। কিন্তু আপনারা সীমান্ত রক্ষার জন্য থাকবেন। আপনারা ঠিক করে নিরপেক্ষতার সঙ্গে কাজ করুন। আজ সকালেও একজনকে মারা হয়েছে। বাংলাদেশের বর্ডার থেকে এসে একজনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। বিএসএফএর গুলিতেও যারা মারা গিয়েছেন, তাঁরা হোমগার্ডের চাকরি পাবেন।” প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি যদি আমার দেশকে চিনে থাকি তাহলে কেন্দ্রের বিজেপি সরকার আর মাত্র ছয় মাসের আয়ু। ধুয়েমুছে সাফ হয়ে যাবে। তাই এখন লবি করতে শুরু করেছে।’”

 


 

 

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...