Sunday, May 17, 2026

উল্টোরথে পুরীজুড়ে কড়া নিরাপত্তা

Date:

Share post:

রথযাত্রার পর ৮ দিন পার। আজ বুধবার। উল্টোরথ। আজ মাসির বাড়ির আদর-আহ্লাদের মায়া কাটিয়ে নিজের বাড়িতে ফিরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। গুণ্ডিচা বাড়ি থেকে পুরীর মন্দিরের উদ্দেশে রওনা দেয় রথ। এটি ‘বহুদা যাত্রা’ বলেও পরিচিত। এই যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুরীজুড়ে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন:দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মোদি-মমতার

পুরীর মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই  রয়েছে গুণ্ডিচা মন্দির।এটিই জগন্নাথ দেবের মাসির বাড়ি।  পুরীর মন্দির থেকে বেরিয়ে রথযাত্রা থামে এই গুণ্ডিচা মন্দিরেই। টানা সাতদিন এই গুণ্ডিচা মন্দিরেই বোন সুভদ্রা ও ভাই বলভদ্রকে নিয়ে থাকেন জগন্নাথদেব। তারপর আবার তাঁরা ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে। রথের রশিতে টান দিয়ে শ্রী মন্দিরে ফিরিয়ে আনার প্রথাই হল উল্টো রথযাত্রা।

কথিত আছে, রথের রশিতে টান দিলে নাকি সারা জন্মের পাপ কেটে যায় । প্রতিবছরের মতো এই বছরও শ্রীধামে রথযাত্রা ঘিরে ভক্তসমাগম ছিল চোখে পড়ার মতো। আর উল্টো রথযাত্রা দেখতেও লক্ষ লক্ষ  মানুষের ভিড়।  দেবতাদের রথযাত্রা দেখতে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...