Saturday, June 20, 2026

ফের দিনহাটায় গেরুয়া স.ন্ত্রাস, এবার তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধানের ভাইকে গু.লি

Date:

Share post:

মাঝে মাত্র ১২ ঘন্টার ব্যবধান। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ফের গুলি চলল। গিতালদহ-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী ও বিদায়ী প্রধান লাভলি বিবির ভাইকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ তৃণণূল কর্মীর নাম সাহানুর হক। পরপর একই ধরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

আরও পড়ুনঃমুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা পার্থর, ফের ১১ জুলাই পর্যন্ত জে.ল হেফাজত

জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন সাহানুর। তখনই রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে সাহানুরের পেটে। তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। পরে কোচবিহারের এক বেসরকারির হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, গুলি পেটের দিক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গিয়েছে। অস্ত্রোপচারও হয়েছে সাহানুরের।

ওই ঘটনায় ধিক্কার জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের দাবি, “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে সাহানুরের উপরে। তৃণমূল প্রার্থীদের চিহ্নিত করে হামলা চালানো হচ্ছে।”

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...