Saturday, June 27, 2026

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে তলব ইডির

Date:

Share post:

ফের একবার দুর্নীতি মামলায় নাম জড়াল টলিউডের। এবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে ইডি।আগামী শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে ভোটের ১১ দিন আগেও স্পষ্ট নয়

ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের গ্রেফতারির পর আর্থিক বিষয়ে তদন্ত করতে গিয়ে সায়নী ঘোষের নাম উঠে আসে। এমনকি একটি সম্পত্তি কেনাবেচাতেও তাঁর নাম সামনে আসে। এই আর্থিক লেনদেন ও সম্পত্তি কেনাবেচাকে সামনে রেখেই সানয়ী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইডি সূত্রে খবর, তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও চাওয়া হয়েছে। এবিষয়ে এখনও পর্যন্ত সায়নীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত রাজ্যে পঞ্চায়েত ভোট আসতেই ফের সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। তৃণমূলের কাছে হার নিশ্চিত জেনেই এখন রাজনৈতিক প্রতিহিংসার খেলায় মেতেছে বিজেপি।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...