Wednesday, May 13, 2026

এবার জনসংযোগে বাইক গ্যারাজের মেকানিক রাহুল, শুনলেন মানুষের সমস্যার কথা

Date:

Share post:

জনসংযোগের হাতিয়ার হিসেবে তাঁর “ভারত জোড় যাত্রা”, এককথায় সুপার হিট। শুধু তাই নয়, জনসংযোগ বাড়াতে অভিনব কৌশলে মানুষের মাঝে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে কংগ্রেসের পোস্টার বয় রাহুল গান্ধী। কখনও পাবলিক বাসে চড়ছেন, তো কখনও কারও বাইকের পিছনে, আবার কখনও ট্রাক চালকের পাশে বসে গিয়েছেন মাইলের পর মাইল।
এবার রাহুল গান্ধী সময় কাটালেন এক মোটর বাইক মেরামতির ওয়ার্কশপে। গ্যারাজে শুধু কর্মীদের সঙ্গে সময় কাটানোই নয়, রীতিমতো মেকানিকের ভূমিকায় দেখা গেল তাঁকে। সারলেন একাধিক বাইক।

নিজের ফেসবুক পোস্টে রাহুল গান্ধী ক্যাপশনে লেখেন, ”যে হাতগুলি সারাদিন রেঞ্চ ঘোরায়, তাদের থেকেই শিখছি যে ভারতের চাকা কীভাবে গড়াবে এবং তা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।” ছবিতে দেখা যায়, রাহুল গান্ধী নিজেই বেশ কিছু যন্ত্রাংশ হাতে তুলে নিয়েছেন। আবার বাইকের কিছু কাজ করতেও দেখা যায় তাঁকে। বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা জানার চেষ্টা করতে দেখা যায় তাঁকে।

ঘটনা গতকাল, মঙ্গলবার বিকেলের। দিল্লির করোল বাগ অঞ্চলে যান রাহুল গান্ধী। কংগ্রেস নেতাকে সেখানে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয় স্থানীয় মানুষ। ভারত জোড়ো যাত্রার ধাঁচেই সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলতে থাকেন রাহুল গান্ধী। করোল বাগের বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গেও কথা বলতে দেখা যায় রাহুল গান্ধীকে। সকলের সুবিধা-অসুবিধার কথা শোনেন।

 

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...