Wednesday, May 13, 2026

বাঙালি অভিনেত্রীর বিদেশী বর, তারপর.. কোন পথে সৃজিতা

Date:

Share post:

ছেলে খ্রিস্টান, মেয়ে বাঙালি। দুই বাড়ির সম্মতিতে চার্চে বিয়ে বঙ্গ তনয়ার। সেলিব্রেটি অভিনেত্রী সৃজিতা দে (Srijita Dey) ‘বিগ বস্ ১৬’-এর (Big BOSS 16) ঘরে প্রথম বার নিজের জার্মান প্রেমিককে (German lover) প্রকাশ্যে আনেন। সৃজিতা ও মাইকেল ব্লোম পেপ (Srijita Dey and Michael Blom Pep) বেশ কিছু বছর ধরে লিভ ইন সম্পর্কে আছেন। এবার সামাজিক স্বীকৃতি পেতে চাইছেন দুজনেই। প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হতে চলেছেন সৃজিতা-মাইকেল। তাই জুলাইয়ের প্রথম দিনেই জার্মান বাবু আর দেশী গার্লের বিয়ে। তারপর কি দেশে থাকবেন বঙ্গ ললনা ?

১ জুলাই জার্মানিতে বিয়ের আসর। তাই অভিনেত্রীর অনেক কাছের বন্ধুরাই থাকতে পারছেন না। শিব ঠাকরে এবং আবদু রোজিক থাকবেন না বিয়েতে, প্রিয়াঙ্কা চাহর চৌধুরীও অনুপস্থিত হবেন – তাই মন খারাপ অভিনেত্রীর। রীতিনীতি মেনে চার্চে বিয়ে হবে সৃজিতা-মাইকেলের। কিন্তু জার্মানিতে (Germany) বিয়ে সেরে সেখানেই কি পাকাপাকিভাবে সংসার শুরু নাকি মুম্বই ফিরবেন অভিনেত্রী তা আপাতত স্পষ্ট নয়।

 

Related articles

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...