Saturday, March 14, 2026

এবার বহরমপুরে আক্রান্ত তৃণমূল প্রার্থী, কাঠগড়ায় কংগ্রেস

Date:

Share post:

শাসক দল সংযম দেখালেও পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ যত বাড়ছে, ততই মারমুখি হয়ে উঠছে। এবার বহরমপুরে আক্রান্ত তৃণমূল প্রার্থী, অভিযোগের তির কংগ্রেসের দিকে। প্রচারে বেরিয়ে আজ, বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার ভাকুড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কংগ্রেস প্রার্থী। আক্রান্ত তৃণমূল প্রার্থীর নাম সুলগ্ন বিশ্বাস।

আক্রান্ত ওই তৃণমূল প্রার্থী ইতিমধ্যেই বহরমপুর পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী জনৈক বাচ্চু মণ্ডল এবং আরও কয়েকজনের বিরুদ্ধে বহরমপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এই ঘটনাতে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ সুলগ্ন বিশ্বাস বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে নিয়ে ভাকুড়ি -১ গ্রাম পঞ্চায়েতের সারদা পল্লী এলাকাতে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। সেই সময় তাঁর উপর হামলার ঘটনাটি ঘটে। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...