Monday, May 11, 2026

গড়িহাটের বহুতলে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

Date:

Share post:

ফের শহরে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। বুধবার দুপুরে গড়িয়াহাটের (Gariahat) এক বহুতলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে দমকলবাহিনী (Fire Brigade) ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে আগুন নেভানোর কাজ চালাচ্ছে জোরকদমে। এলাকায় দমকলের একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বুধবার দুপুরে আচমকাই গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেনের (Mandevilla Garden) একটি বহুতল থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। এরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, এদিন দুর্ঘটনার পরই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে দিনেদুপুরে গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কী ভাবে আগুন লাগল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে দমকল সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

 

 

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...