Thursday, May 14, 2026

‘ফুটপাথে টিয়াপাখি নিয়ে নিজের ভবিষ্যৎ যাচাই করুন’, শুভেন্দুকে ক.টাক্ষ কুণালের

Date:

Share post:

বুধবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ নম্বর ব্লকের মথুরা অঞ্চলে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন ২০২৪-এর লোকসভায় বিজেপি বাংলা থেকে ৩৫ আসন পাবে বলে চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরোধী দলনেতা। এই দাবির পালটা কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।বুধবার এই প্রসঙ্গে তিনি বলেন, “বারবার ডেডলাইন দেন। বারবার তা ফেল করে। ওঁর তো আগে ফুটপাথে বসে টিয়াপাখি নিয়ে নিজের ভবিষ্যৎ যাচাই করা উচিৎ।”

এদিন শুভেন্দু দাবি্ করেন, “আমি ছিলাম বলে কাঁথি লোকসভা পেয়েছেন, আমি ছিলাম বলে তমলুক পেয়েছেন, আমি ছিলাম বলে ঘাটাল পেয়েছেন, আমি ছিলাম বলে আরামবাগ পেয়েছেন। এবারে ১৮টা থেকে ৩৫টা আসন আমরা নেব।” বিজেপি বিধায়কের এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কটাক্ষ, ভুয়ো জ্যোতষীর উচিৎ ফুটপাথে টিয়াপাখি নিয়ে বসে নিজের ভবিষ্যৎ যাচাই করা। তিনি মনে করিয়ে দিয়েছেন, একুশের বিধানসভার আগে কীভাবে বিজেপির ২০০ আসনের দাবি মুখ থুবড়ে পড়েছিল।তাই বিরোধী দলনেতার এই মন্তব্য যে শুধুই প্রলাপ সে কথাও মনে করিয়ে দেন তিনি।

আরও পড়ুন- প্রস্তুতি তুঙ্গে, চন্দ্রযান-3-র দিন ঘোষণা করল ইসরো

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...