Thursday, May 14, 2026

ফের দু.র্ঘটনা বন্দে ভারত এক্সপ্রেসে! লাইন পেরোতে গিয়ে ধাক্কা, মৃ.ত যুবক 

Date:

Share post:

ফের দুর্ঘটনা বন্দে ভারত এক্সপ্রেসে! এবার উত্তরপ্রদেশে বন্দে ভারতের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। বারাণসী থেকে দিল্লি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে বলে খবর।

প্রসঙ্গত, মঙ্গলবারই মধ্যপ্রদেশের জন্য পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এর আগে একসঙ্গে এতগুলো বন্দে ভারতের উদ্বোধন একসঙ্গে কখনও হয়নি। সেই উদ্বোধনের দিনেই উত্তরপ্রদেশে বন্দে ভারতের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। বারাণসী থেকে দিল্লি যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেল পুলিশ। মনে করা হচ্ছে, ওই যুবক রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। ট্রেন আসছে, খেয়াল করেননি ওই যুবক। প্রাথমিক তদন্তের রিপোর্টে, যুবকের লাইন পার হওয়ার কথা বলা হলেও এ বিষয়ে বিস্তারিত তদন্ত করবে রেল পুলিশ।

আরও পড়ুন- বিপুল সাড়া মুখ্যমন্ত্রীর ‘ভবিষ্যৎ’ প্রকল্পে, তিন মাসে আবেদন ছাড়াল ৭০ হাজার

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...