Sunday, May 10, 2026

কনভয় ছেড়ে সোজা মেট্রোতে! যাত্রীদের সঙ্গে খোশ মেজাজে নরেন্দ্র মোদি, ভা.ইরাল ভিডিও

Date:

Share post:

নিজের কনভয়ে (Convoy) নয়, এবার মেট্রোতে (Metro) চেপেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University) রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শতবর্ষে পদার্পণ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। আর সেই উপলক্ষেই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সেই অনুষ্ঠানের শেষ দিন। আর এদিনের অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আর সেকারণেই শুক্রবার সকালে মেট্রোয় চেপে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন নমো। তবে মোদির আগমনের খবর শুনেই আজব ফতোয়া এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিন্দু কলেজ, ভীমরাও অম্বেডকর কলেজ এবং জাকির হুসেন কলেজ। বুধবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পড়ুয়ারা শুক্রবার কোনও কালো পোশাক পরতে পারবেন না। এমনকি ওই বিজ্ঞপ্তিতে এও জানানো হয় যে, শুক্রবারের অনুষ্ঠানে পড়ুয়ারা উপস্থিত থাকলে, তাঁদের পাঁচ দিনের উপস্থিতি দিয়ে দেওয়া হবে! আর এরপরই চরম বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। আর প্রধানমন্ত্রীর আগমনে আচমকা এমন পোশাক ফতোয়া নিয়ে এদিন একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী। এরপরই বিরোধীদের অভিযোগ, যেখানে সরকারের গাদা গাদা টাকা খরচ করে বিদেশ সফর করছেন প্রধানমন্ত্রী, সেখানে আচমকা দিল্লিতে এসে কেন মেট্রো সফর প্রধানমন্ত্রীর তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে চব্বিশের নির্বাচনই কী বড় বালাই?

এদিন সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে নয়, আর পাঁচজন সাধারণ মানুষের মতো মেট্রোয় চেপে যান তিনি। স্বাভাবিকভাবেই মেট্রোর সাধারণ যাত্রীদের পাশেই বসেন প্রধানমন্ত্রী। কথাও বলেন উপস্থিত যাত্রীদের সঙ্গে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর মেট্রো সফরের একাধিক ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এদিন মেট্রোয় বেশ কিছু পড়ুয়াও ছিলেন। তাঁদের সঙ্গে রীতিমতো খোশগল্পে মেতে ওঠেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ‘ইয়ংস্টার’দের মতোই প্রশ্ন করেন, “এই রিলস দেখেছো? ওই ওয়েব সিরিজ দেখেছো?”

তবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র অনুষ্ঠানেই যোগ দেবেন না, সেখানে তিনটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি একটি কফি টেবিল বইয়ের উদ্বোধনও করবেন। যে তিনটি বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি, সেগুলিতে প্রযুক্তি, কম্পিউটার সেন্টার ও অ্যাকাডেমিক ব্লক তৈরি করা হবে। ৮ তলা এই ভবনগুলিতে বিশ্বমানের সমস্ত প্রযুক্তি ও পরিষেবা থাকবে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...