Sunday, May 10, 2026

জুনের শেষে সোনার দামে স্বস্তি!

Date:

Share post:

ভারতে সোনা-রুপোর দাম (Gold Silver rate) দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা বাজারের ওপর নির্ভর করে হেরফের হয়। সাধারণত বিয়ের সিজনে মহামূল্যবান এই হলুদ ধাতুর প্রাইস পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে। কিন্তু জুন মাসের এই শেষ দিনে কিছুটা হলেও স্বস্তিতে বাঙালি। যে সোনার দাম (Gold Rate) কয়েকদিন আগেই ৬০,০০০ ছাড়িয়ে গেছিল আজ তা কমে হল ৫৩ হাজার ৮৫০ টাকা ( কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম) ।

আজ দেশের বেশির ভাগ শহরে সোনার দাম অপরিবর্তিত রয়েছে। চেন্নাইতে আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৩৭০ টাকা। মুম্বইতেও সোনার দাম কলকাতার সমান। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনা কিনতে গেলে রাজধানীতে আপনাকে খরচ করতে হবে ৫৪ হাজার টাকা। এদিন১ কেজি রুপোর দাম হয়েছে ৭০ হাজার ৯৫৫ টাকা। বাজার থেকে সোনা বা রুপো কিনতে গেলে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

 

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...