Monday, March 16, 2026

দু’ঘণ্টার ম্যারাথন বৈঠক ইস্টবেঙ্গলের, ভিসা-জটে কুয়াদ্রাত

Date:

Share post:

শুক্রবার ছিল ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং। বৈঠকে বসেছিলেন ইমামি কর্তা এবং ইস্টবেঙ্গল কর্তারা। তবে বৈঠকে ছিলেন না শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গলের প্রতিনিধি হিসেবে বৈঠকে হাজির ছিলেন সহ-সচিব রূপক সাহা। ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, হিসাবরক্ষক সদানন্দ মুখোপাধ্যায়, ক্লাব সভাপতি ডাঃ প্রণব দাশগুপ্ত।

দু’ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন, “নতুন মরশুমে কীভাবে এগনো হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। ভিসা নিয়ে সমস্যা থাকায় হেড কোচ কবে আসবে বলা যাচ্ছে না। ফেডারেশন বিষয়টি দেখছে।” তিনি আরও বলেন, “কোচের দেওয়া তালিকা মেনেই দলগঠনের কাজ চলছে।” মহেশ সিংয়ের চুক্তি নিয়ে আলোচনা হয়নি। লগ্নিকারী সংস্থার কর্তা জানিয়েছেন, ভাল দলের জন্য বাজেট বাড়ানো হয়েছে। অভিজ্ঞ গোলকিপার ও বিদেশি ডিফেন্ডারের খোঁজ চলছে।

এদিকে জুনের শেষ অথবা জুলাইয়ের শুরু থেকে প্রি-সিজন ট্রেনিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু ভিসা সমস্যার জন্য লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত এখনও শহরে আসতে পারেননি।

আরও পড়ুন:প্রস্তাব আগারকারের, প্রধান নির্বাচকের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিসিসিআইয়ের : সূত্র

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...