Tuesday, March 17, 2026

মহারাষ্ট্রের বাস দু*র্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মোদির

Date:

Share post:

মহারাষ্ট্রের বুলধানায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:হলুদ ট্যাক্সিতে করে ব্যাণ্ডেলে গাঁ.জা পাচারের চেষ্টা, গ্রে.ফতার মহিলা সহ ৩

জানা গিয়েছে, শুক্রবার রাত দু’টো নাগপুর থেকে পুণে যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা লেগে চাকা ফেটে আগুন ধরে যায় বাসটিতে। বাসে ৩৩ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। বাকিদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করেন মোদি। জানান, মৃতদেহ পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি আহতদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্বও নেওয়া হয়েছে। এদিনই সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একান্ত শিণ্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ফড়নবিস জানান, মৃতদেহগুলি পুড়ে যাওয়ায় তা শনাক্ত করতে সমস্যা হচ্ছে। সেই কারণেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্ত করতে হবে। তবে তিনি এও স্পষ্ট করে দেন, এই দুর্ঘটনার জন্য রাস্তার পরিকাঠামো দায়ী নয়। বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানেও জানান, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাসটির চালক। টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। তারপরই আগুন ধরে যায় সেটিতে।

spot_img

Related articles

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...

ডিজি-কলকাতার সিপি-র পরে এবার বদল ১২ জেলার পুলিশ সুপার, তালিকায় ইন্দিরাও

ভোট ঘোষণার দিন মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন (Election Commossion)। এর পর থেকে...

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...