Saturday, May 16, 2026

প্যান ও আধারের সংযুক্তিকরণের মেয়াদ কি বাড়ল? বড় আপডেট আয়কর বিভাগের

Date:

Share post:

জুন মাসের শেষ দিনে প্যান ও আধারের সংযুক্তিকরণের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখনও বহু মানুষ এই সংযুক্তিকরণের কাজ শেষ করে উঠতে পারেননি। এমনকি ষ সংযুক্তিকরণ করানোর ক্ষেত্রে চালান পাওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। তাই সব দিক দেখে বড় সিদ্ধান্ত নিল আয়কর বিভাগ (Income Tax Department)। কেন্দ্র আগেই জানিয়েছিল যে নির্ধারিত সময়ের পর প্যান ও আধার কার্ড লিংক (Aadhaar-PAN linking) করলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। কিন্তু এতেও সব দিক সামাল দেওয়া গেল না । তাই কিছুটা বাধ্য হয়েই বিশেষ উদ্যোগ নিল আয়কর বিভাগ (Income Tax Department) ।

৩০ জুনের মধ্যে প্যান ও আধার লিংক করেও পেমেন্ট আটকে যাওয়ায় সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়াল আয়কর বিভাগ। প্যান-আধার যোগে কীভাবে পেমেন্ট করবেন, সেই পদ্ধতি টুইটের মাধ্যমে তুলে ধরা হল। দুই কার্ড লিংক করার জন্য পেমেন্ট দেওয়ারও পরও চালান ডাউনলোড না করতে পারার সমস্যা থাকলে, সরাসরি আয়কর বিভাগের পোর্টালে লগ ইন করে e-pay tax ট্যাপে গিয়ে চালানের স্টেটাস দেখে নিতে পারবেন আপনি। যদি দেখেন পেমেন্ট হয়ে গিয়েছে, তাহলে প্যানের সঙ্গে আধার সংযোগ করে নিতে কোনও সমস্যা হবে না। আলাদা করে চালান রিসিপ্ট ডাউনলোড করার প্রয়োজন নেই। কারণ পেমেন্টের পর দুই পরিচয়পত্রের সঠিক ভাবে সংযুক্তিকরণ হয়ে গেলে ই-মেল মারফত চালানের একটি কপি পৌঁছে যাবে। তবে এটা তাঁদের জন্যই প্রযোজ্য যাঁরা নির্ধারিত সময়ের মধ্যেই পেমেন্ট করেছেন।

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...