Thursday, May 14, 2026

এশিয়ান গেমসের জন্য ভারতীয় পুরুষ ও মহিলা বক্সিং দল ঘোষণা

Date:

Share post:

কুস্তি নিয়ে মাসখানেক ধরে ডামাডোল চলছে।এশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে ঝামেলা অব্যাহত। তখন এশিয়ান গেমসের জন্য ১৩ সদস্যের বক্সিং দল ঘোষণা করল ভারতীয় বক্সিং সংস্থা। তালিকায় সাতজন পুরুষ ও ছ’জন মহিলা বক্সার রয়েছেন। পুরুষদের মধ্যে যেমন শিবা থাপা রয়েছেন, তেমনই মহিলাদের দলে রয়েছেন লভলীনা বরগোঁহাই, নিখাত জারিনের মতো বক্সার। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হ্যাংঝৌয়ে হবে এশিয়ান গেমস।এশিয়ান গেমসে ছ’বারের পদকজয়ী শিবা ৬৩.৫ কেজি বিভাগে নামবেন। এশিয়ান গেমসে ছ’টি পদক ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন তিনি। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লভলীনা এবং দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নিখাতের উপরেও ভরসা রাখছে ভারত। ৭৫ কেজি বিভাগে খেলবেন লভলীনা। নিখাত খেলবেন ৫০ কেজি বিভাগে।

ভারতীয় বক্সিং সংস্থার সভাপতি অজয় সিং জানিয়েছেন, ভারত যথেষ্ট শক্তিশালী দল পাঠাচ্ছে। বেশ কিছু দিন ধরে ওরা প্রস্তুতি চালাচ্ছে। এশিয়ান গেমসে সাফল্য আসবেই। গত কয়েক বছরে দাপট দেখিয়েছে। অলিম্পিক্স থেকে শুরু করে কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সাররা দাপট দেখিয়েছেন।

এশিয়ান গেমসে ভারতীয় দল—

পুরুষদের দল: দীপক ভোরিয়া (৫১ কেজি), সচিন (৫৯ কেজি), শিবা থাপা (৬৩.৫ কেজি), নিশান্ত দেব (৭১ কেজি), লক্ষ্য চাহার (৮০ কেজি), সঞ্জিত কুমার (৯২ কেজি), নরেন্দ্র বেরওয়াল (৯২ কেজির বেশি)।

মহিলাদের দল: নিখাত জারিন (৫০ কেজি), প্রীতি (৫৪ কেজি), পারভিন (৫৭ কেজি), জাসমিন লাম্বোরিয়া (৬০ কেজি), অরুন্ধতী চৌধরি (৬৬ কেজি), লভলীনা বরগোঁহাই (৭৫ কেজি)।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...