Sunday, May 17, 2026

তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জীবনকৃষ্ণ!

Date:

Share post:

নবম দশম শিক্ষক মামলায় আপাতত জেলে রয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। আজ বিধায়ক সহ মোট ৮ জনকে আলিপুরের স্পেশাল CBI আদালতে তোলা হয়। এদিনই তাঁকে পঞ্চায়েত নিয়ে প্রশ্ন করা হলে, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জীবনকৃষ্ণ জানান দল (TMC)উন্নয়নে বিশ্বাস করে, তাই কাজের নিরিখেই মানুষ ভোট দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)হাত শক্ত করবেন।

কিছুদিন আগেই জানা যায় বড়ঞা পঞ্চায়েত সমিতিতে নির্দল হিসেবে লড়ছেন জীবন-জায়া টগরী সাহা। পরে আদালতে পেশের সময় জীবনকৃষ্ণ সাহা জানিয়েছিলেন, তাঁর স্ত্রী প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। এদিন তিনি আদালত চত্বরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিধায়ক। একাধিক প্রশ্ন করা হলেও তিনি শুধুমাত্র পঞ্চায়েত নিয়ে মন্তব্য করেন। বাকি প্রশ্ন এড়িয়ে যান তিনি, শুধুমাত্র পঞ্চায়েত ভোট নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাঁকে। জীবনকৃষ্ণ বলেন, আমার এলাকায় উন্নয়ন হয়েছে, তাই তৃণমূল জিতবে।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...