Wednesday, May 13, 2026

দেগঙ্গায় বো.মা মেরে তৃণমূল সমর্থক ছাত্রকে খু.ন! কাঠ.গড়ায় সিপিএম-আইএসএফ 

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে বিরোধীদের হিংসার বলি একাদশ শ্রেণীর পড়ুয়া। রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার (North 24 Parganas Nws) দেগঙ্গা (Deganga News)। বাবার সঙ্গে কর্মী সভা থেকে ফিরছিলেন তৃণমূল সমর্থক কিশোর ইমরান হোসেন (Imran Hossain)। তখনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি- হামলার অভিযোগ সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থীদের বিরুদ্ধে। বোমার আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন একাদশ শ্রেণির ছাত্র (Class eleven student)। রক্তাক্ত অবস্থায় তাঁকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে (Biswanathpur Gramin Hospital) নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

এই ঘটনার কথা জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গা। পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও RAF নামানো হয় । এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার(Kakali Ghosh Dastidar) জানান, স্কুল পড়ুয়া ওই কিশোরকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। ISF বোমা-গুলি নিয়ে রাজনীতি করছে। রক্তের হোলি খেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন কাকলি । তৃণমূলের তরফে একটি ভিডিও টুইট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাতে লাঠি নিয়ে এলাকার দাপিয়ে বেড়াচ্ছে সিপিএম আইএসএফ সমর্থকরা। এই ঘটনায় CPM- আইএসএফের (ISF) তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এখনও পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ।

 

 

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...