Friday, May 15, 2026

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান হলেন অজিত আগরকর

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান হলেন অজিত আগরকর। ভারতের এই প্রাক্তন অলরাউন্ডারকে মঙ্গলবার মুখ্য নির্বাচক হিসাবে নিয়োগ করার কথা ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘সুলক্ষণা নায়েক, অশোক মলহোত্র এবং যতীন পরাঞ্জপের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ‌ইন্টারভিউয়ের মাধ্য়মে নির্বাচক কমিটির চেয়ারম্যানকে বেছে নিয়েছে। সর্বসম্মতিক্রমে অজিত আগরকরের নাম বিবেচিত হয়েছে।’’

পশ্চিমাঞ্চল থেকে এখন জাতীয় নির্বাচক রয়েছেন প্রাক্তন জোরে বোলার সলিল আঙ্কোলা। আগরকার প্রধান নির্বাচক হিসাবে মনোনিত হওয়ায় পশ্চিমাঞ্চল থেকে দু’জন থাকলেন জাতীয় নির্বাচক হিসাবে। ৪৫ বছরের প্রাক্তন ক্রিকেটার দেশের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি এক দিনের ম্যাচ এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মুম্বইয়ের হয়ে দীর্ঘ দিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...