Saturday, March 14, 2026

ভোর রাতে বিমানবন্দরে ‘সুস্থ’ শাহরুখ, ভ্যানিশ ব্যা.ন্ডেজে গুজবের দফারফা!

Date:

Share post:

মঙ্গলের সকাল থেকে সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে শিরোনামে শুধুই শাহরুখ (Shahrukh Khan)। মন খারাপ ছিল বাদশা অনুরাগীদের। নাকে অপারেশনের খবরে উদ্বেগ প্রকাশ করেছিল সোশ্যাল মিডিয়া। এটাও জানা গেছিল যে আমেরিকাতে শুটিং চলাকালীন আহত কিং খান (SRK) লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) অপারেশনের পর মুম্বইয়ে ফিরে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু বুধবারের সকালেই নয়া চমক। ব্লু সোয়েটশার্ট পরে মুম্বই বিমানবন্দর থেকে গট গট করে হেঁটে বেরিয়ে এলেন সুস্থ শাহরুখ খান। প্রমাণ হয়ে গেল যে গত ২৪ ঘন্টায় পাঠানকে নিয়ে যে যে খবর রটেছিল ” সব ঝুট হ্যায়”।

বিমানবন্দরে আজ শাহরুখকে দেখে নাক তো পরের কথা শরীরে কোথাও কোনও আঘাত লেগেছে বলে বোঝা গেল না। নাকেও কোনও প্লাস্টার বা কিছু নেই। বিমানবন্দরের ছোট ছেলেকে আব্রামকে নিয়ে শাহরুখের সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান (Gauri Khan)। আরিয়ানকেও দেখা গেল মায়ের সঙ্গে। সেই ভিডিও ভাইরাল হতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন বাদশা ফ্যানেরা।

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...