Friday, May 8, 2026

ইঁদুরের ‘বদান্যতায়’ বেকসুর খালাস ২ অভিযুক্ত! আজব কাণ্ড চেন্নাইয়ে

Date:

Share post:

ইঁদুরের ‘বদান্যতায়’ বেকসুর খালাস ২ অভিযুক্ত! এক-দু কেজি নয়, ২২ কেজি গাঁজা খেয়ে নিল ইঁদুর। আজব কাণ্ড চেন্নাইয়ের (Chennai)। গাঁজা পাচারে অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে মেরিনা থানার পুলিশ (Police)। তাঁদের থেকে ২২ কেজি গাঁজা পেলে। কিন্তু ইঁদুর গাঁজা খেয়ে ফেলায় আদালতে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি পুলিশ। ফলেই অভিযুক্তদের বেকসুর মুক্তি দেন বিচারক।

২০২০ সালে ২২ কেজি গাঁজা-সহ রাজাগোপাল ও নাগেশ্বরা রাও-কে গ্রেফতার করে মেরিনা পুলিশ। গাঁজা (Marijuana) বাজেয়াপ্ত করে মালখানায় রাখে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি এনডিপিএস আদালতে মামলাটি উঠলে চার্জশিট দাখিল করলেও, সব মিলিয়ে মোটে ১০০ গ্রাম গাঁজা জমা দেয় পুলিশ। তার মধ্যে ৫০ গ্রাম অভিযুক্তদের কাছে আর বাকি ৫০ গ্রাম ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

এই দেখে তাজ্জব বিচারক। বাজেয়াপ্ত হওয়া বাকি ২১.৯ কেজি গাঁজা কোথায় জানতে চান তিনি। পুলিশের উত্তর আরও আজব। তারা জানায়, বাজেয়াপ্ত হওয়া গাঁজা মালখানায় জমা রাখা ছিল। সেখানে ইঁদুরের ব্যাপক উপদ্রব। তারাই গাঁজা খেয়েছে। প্রমাণের অভাবে ২ অভিযুক্তকে বেকসুর খালস ঘোষণা করে দেন বিচারক। মুক্তির পরে রাজাগোপাল ও নাগেশ্বরা রাও ইঁদুরদের ধন্যবাদ জানাতে যাবেন কি না- সেটা অবশ্য জানা যায়নি।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...