Sunday, June 21, 2026

মাত্র ১০ দিন বাকি,এশিয়ান গেমসের জন্য কুস্তিগিরদের ট্রায়ালের দিন ঠিক করতে পারল না আইওএ

Date:

Share post:

আর মাত্র ১০ দিন সময় আছে। এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ জুলাইয়ের মধ্যে ভারতীয় কুস্তিগিরদের নাম পাঠানোর নির্দেশ দিয়েছে অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া (ওসিএ)। কিন্তু এখনও ট্রায়ালের দিন ঠিক করে উঠতে পারেনি ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ) নিযুক্ত অ্যাড-হক কমিটি। ফলে কুস্তিগিরদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জুন মাসের শেষে এশিয়ান গেমসের ট্রায়াল হবে।কিন্তু বেঁকে বসেন প্রতিবাদী কুস্তিগিররা। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন করা বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিক, সত্যব্রত কাদিয়ান ও সঙ্গীতা ফোগট কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করেন, ট্রায়াল পিছিয়ে অগস্ট মাসে করা হোক। কারণ, জুন মাসে ট্রায়াল হলে প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবেন না তাঁরা। কুস্তিগিরদের অনুরোধের পরেই অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়ার কাছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা আবেদন করে, কুস্তিগিরদের নাম জমা দেওয়ার জন্য অন্তত ১০ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হোক। আগের নির্দেশ অনুযায়ী, ১৫ জুলাইয়ের মধ্যে ভারতীয় কুস্তিগিরদের নাম জমা দিতে হত। তার আগে ট্রায়াল শেষ হবে না বলেই এই আবেদন করা হয়। সেই আবেদনের কোনও জবাব এখনও দেয়নি অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া।

অ্যাড-হক কমিটির মতে, ভারতীয় অলিম্পিক্স সংস্থার আবেদন অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া নাও মানতে পারে। কারণ, সে ক্ষেত্রে অন্যান্য দেশ আপত্তি করতে পারে। ১৫ জুলাইয়ের মধ্যেই হয়তো নাম পাঠাতে হবে। অ্যাড-হক কমিটি যে ভাবে সময় নিচ্ছে তাতে পরবর্তী কালে ট্রায়ালের সময় না-ও পাওয়া যেতে পারে।আর তার জন্য খেসারত দিতে হবে ভারতীয় কুস্তিগিরদেরই। প্রতিবাদী কুস্তিগিরেরা আবার চাইছেন আমেরিকায় গিয়ে প্রস্তুতি নিতে। এ বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছেন বজরং, বিনেশ, সাক্ষী, সত্যব্রত ও সঙ্গীতা। চিঠিতে কুস্তিগিরেরা আবেদন করেছেন যে মিশিগানে গিয়ে প্রস্তুতি নিতে চান তাঁরা। কুস্তিগিরদের এই আবেদন মিশন অলিম্পিক্স সেলের কাছে পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...