Tuesday, June 2, 2026

Mohun Bagan: জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল মোহনবাগান, ৩-১ গোলে পরাস্ত পাঠচক্র

Date:

Share post:

তিন বছর পর কলকাতা লিগে খেলছে মোহনবাগান। তবে নতুন রূপে মোহনবাগান সুপার জায়ান্ট নামে। বুধবার নৈহাটি স্টেডিয়ামে পাঠচক্রকে ৩-১ গোলে হারিয়ে লিগে অভিযান শুরু করল সবুজ-মেরুনের জুনিয়র ব্রিগেড। জুয়ান ফেরান্দোর সহকারী বাস্তব রায়ের প্রশিক্ষণাধীন মোহনবাগান সুপার জায়ান্টের যুব দলকে লিগের প্রথম ম্যাচ জিততে বেশি বেগ পেতে হয়নি। সবুজ-মেরুনের তিন গোলদাতা সুমিত রাঠি, এঙ্গসন ও টাইসন সিং।

কলকাতা লিগ এবার বিদেশিহীন। আরও বেশি সংখ্যায় দেশীয় তথা স্থানীয় ফুটবলার তুলে আনতে মোহনবাগান এবার অনূর্ধ্ব ২৩ দল নিয়ে ঘরোয়া লিগ খেলার সিদ্ধান্ত নেয়। নৈহাটিতে প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যেও গ্যালারি ভরিয়েছিলেন প্রচুর মোহনবাগান সমর্থক। ব্যান্ড, টিফো নিয়ে প্রিয় দলকে সমর্থন করতে মাঠমুখী হন তাঁরা। ফুটবলাররাও সমর্থকদের প্রথম ম্যাচেই দারুণ জয় উপহার দিলেন। ম্যাচের ১০ মিনিটে সুমিত রাঠির গোলে এগিয়ে যায় মোহনবাগান। পাঠচক্রের গোলকিপারের ভুলে হেডে গোল করে যান সিনিয়র দলের সুমিত। ১৯ মিনিটে ব্যবধান বাড়ায় মোহনবাগান। গোল করেন এঙ্গসন। দ্বিতীয়ার্ধে ম্যাচের শেষ লগ্নে মোহনবাগানের তৃতীয় গোলটি করেন টাইসন। সংযুক্ত সময়ে সুরজিৎ মান্ডির গোলে ব্যবধান কমায় পাঠচক্র।

আরও পড়ুন- ক্যারিবিয়ান সফরের টি-২০ দল ঘোষণা, নেই রিঙ্কু! জায়গা পেলেন যশস্বী-তিলক

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...