Wednesday, April 15, 2026

পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব শেষ, শনিবার ভোট উৎসবের অপেক্ষায় রাজ্য

Date:

Share post:

আগামী ৮ জুলাই শনিবার রাজ্যে শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচন(Panchayat election)। তার আগে বৃহস্পতিবার শেষ হল পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব(election campaign)। বিরোধীদের দাবি সত্ত্বেও এবার একদফাতেই হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। আগামী ৮ জুলাই রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১ হাজার ৬৩৬। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪ হাজার ৮৩৪। দার্জিলিং ও কালিম্পং বাদে ২০টি জেলাতেই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচন হবে।

বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের একাধিক দফায় ভোট ভোটের দাবি থাকা সত্ত্বেও রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ীই ভোট হচ্ছে এক দফাতে। যদিও উচ্চ আদালতের পক্ষ থেকেও কমিশনের বিজ্ঞপ্তিকেই মান্যতা দেওয়া হয়েছে। এবার মনোনয়ন পর্ব থেকে বিভিন্ন জেলায় বেশ কিছু অশান্তি ও সন্ত্রাসের ঘটনার প্রেক্ষিতে শান্তির শৃঙ্খলা রক্ষায় রাজ্য পুলিশ এবং ৮২২ কোম্পানি আধা সামরিক বাহিনীর যৌথ তত্ত্বাবধানে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আগামীকাল সকাল দশটার মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনী নির্ধারিত এলাকায় পৌঁছে যাবে। আগামী ১১ ই জুলাই গণনা।

Related articles

নববর্ষের সকালেই রাজ্যপালের ‘পরিবর্তন’ বার্তা! পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...