Saturday, April 18, 2026

নিখোঁজ তৃণমূল কর্মীর দে.হ উদ্ধার তপনে, বিজেপির বিরুদ্ধে খু.নের অভিযোগ

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে তৃণমূল(TMC) কর্মীর দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের তপনের দ্বীপখণ্ডা এলাকায়। রাতভর নিখোঁজ থাকার পর পেশায় হাতুড়ে চিকিৎসক বছর চৌত্রিশের সমীর বর্মনের(Samir Barman) মৃতদেহ উদ্ধার হলো বৃহস্পতিবার। তিনি সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় বিজেপির(BJP) বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগ।

মৃতের পরিবারের দাবি, সমীর বুধবার রাতে বাড়ি থেকে বেরোন। বাড়িতে জানান স্কুলপাড়াতেই যাচ্ছেন। কিন্ত রাতে বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ বাড়ির অদূরে একটি পুকুরের ধার থেকে উদ্ধার হয়। তাঁর মুখের একাংশ পোড়া। শরীরে ক্ষতচিহ্ন। সমীরাবাবুর দেহ উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে তৃণমূল। মৃতের বাবা বীরেন্দ্রনাথ বর্মন জানান, তাঁর ছেলে তৃণমূল করতেন। তাঁকে খুন করা হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করছেন তাঁরা। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেননি তিনি।

তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, “আমাদের সক্রিয় কর্মী ছিলেন সমীর। তাঁকে খুন করা হয়েছে। তপন ব্লকের ওই এলাকা শান্তিপূর্ণ। কিন্ত বিজেপি সেখানে অশান্তি তৈরির চেষ্টা করছে। আমরা আমাদের কর্মীদের সতর্ক থাকতে বলেছি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলাতে আসলেই অশান্তি পাকানোর চেষ্টা করছেন।”

Related articles

জাতীয় স্বীকৃতির দোরগোড়ায় দিঘার জগন্নাথধাম, ভোগ প্রসাদের শুদ্ধতায় এবার FSSAI-এর শীলমোহর 

পুরীর ধাঁচে দিঘায় জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ এবার জাতীয় মানের শংসাপত্র পেতে চলেছে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ...

নাকে খত দিলেন ডোনাল্ড ট্রাম্প! হরমুজ খুলে দিল ইরান

পশ্চিম এশিয়ায় যে টুকু যুদ্ধ পরিস্থিতিতে মানুষের প্রাণ যাচ্ছিল, এবার কার্যত তার দায়ও স্বীকার করে নিলেন মার্কিন রাষ্ট্রপতি...

IPL: লজ্জা! হাফ ডজন ম্যাচ শেষেও জয় অধরা, প্লে-অফের আশাও ক্ষীণ নাইটদের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। নাইটদের বিরুদ্ধে ৫ উইকেটে জয় গুজরাট টাইটান্সের। সেই প্লে ছয় ম্যাচ পরও...

শেষ পর্যন্ত অপসারণ: এবার পুলিশ কমিশনার বদল বিধাননগরের

রাজ্যে ঢালাও পুলিশ রদবদল চলাকালীন বাদ রাখা হয়েছিল বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনারেটকে। একাধিক পুলিশ কমিশনার (police commissioner)...