Thursday, May 7, 2026

আদি*বাসী যুবকের মুখে বিজেপি নেতার প্র*স্রাব, ছবি পোস্ট করতেই গায়িকাকে হে*নস্থা

Date:

Share post:

শুধু তিনটে শব্দ লিখে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা, আর সঙ্গে ছিল একটা ছবি ব্যাস তাতেই FIR-এর কোপ এসে পড়ল। বিজেপি শাসিত রাজ্যের অবস্থা যে কতটা খারাপ তা মাঝেমধ্যেই জানিয়ে দেয় সোশ্যাল মিডিয়ার নানা পোস্ট। এবার সেই সম্পর্কিত খবরের আলোচনাতেও হস্তক্ষেপ! ‘এমপি মে কা বা?’ অর্থাৎ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) কী হয়েছে। এইটুকু লেখার পরই এফআইআর দায়ের হয়েছে ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠোরের (Neha Singh Rathore) বিরুদ্ধে।

ভোজপুরী গায়িকা নেহা সিং রাঠোরের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে এক অর্ধনগ্ন আরএসএস টুপি ও শার্ট পরে প্রস্রাব করছেন পাশে বসা এক ব্যক্তির মুখে। কার্টুন আকারে তৈরি ওই ছবি নজরে আসতেই টার্গেট হয়ে গেলেন গায়িকা। গত দুদিন ধরেই আসল ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। ঘটনার জল এত দূর গড়ায় যে কিছুটা বাধ্য হয়েই যেন বিজেপি সরকার ব্যবস্থা নেয়। পরে দলিত ব্যক্তির পা ধুয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপর থেকেই লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে মধ্যপ্রদেশের এই ঘটনার কথা। সেটিকে খোঁচা দেয় গায়িকার পোস্ট। তিনি অবশ্য পরে পোস্টের হ্যাশট্যাগে উল্লেখ করেন “Coming Soon”- সম্ভবত শিগগিরি এই বিষয়ে তিনি কোনও গান পোস্ট করবেন, সেটাই বলা হয়েছে ওই পোস্টে। সঙ্গে হ্যাশট্যাগের মধ্যে রয়েছে অভিযুক্ত প্রবেশ শুক্লার নামও। এরপরই গায়িকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। এবং ছবিটিকে সেন্সেটিভ কন্টেন্ট বলে হাইড করা হয়।

 

 

Related articles

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...