Thursday, June 18, 2026

সামাজিক মাধ্যমে টুইটারের প্রতিদ্বন্দ্বী হয়ে এলো মেটা গ্রুপের ‘থ্রেডস’

Date:

Share post:

বিশ্বজুড়ে মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে বেড়েছে সামাজিক মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষের জুড়ে যাওয়ার প্রবণতা। আর এই সামাজিক মাধ্যম বলতে যে নামগুলো মাথায় আসে তার মধ্যে ফেসবুক,টুইটার, ইনস্টাগ্রাম অন্যতম। বর্তমানে মার্ক জুকারবার্গের মেটা গ্রুপ ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমের অ্যাপগুলি নিয়ন্ত্রণ করে। এবার সেই মেটা গ্রুপ থেকে ‘থ্রেডস অ্যান ইনস্টাগ্রাম অ্যাপ’ নামক একটি টেক্সট বেসড কনভারসেশন অ্যাপ বার করল। মেটা কর্তা জুকারবার্গ বলেছেন, থ্রেডস সকলের জন্য আলোচনার খোলামেলা একটি মাধ্যম। যদিও নেটাগরিকদের একাংশ মনে করছে এই থ্রেডস অ্যাপটি সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে টুইটারের। এলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পরই টুইটারের নিয়ম কানুনে একাধিক বদল এসেছে, আর এই নিয়ে টুইটার ব্যাবহারকারিদের মনে ক্ষোভ রয়েছে। এইরকম সময়ে দাঁড়িয়ে মেটার এই অ্যাপ প্রকাশ টুইটারকে বেশ খানিকটা কোণঠাসা করবে এমনটাই মনে করছে সচেতন মহলের একাংশ।

মেটার ইনস্টাগ্রাম টিম তৈরি করেছে ‘থ্রেডস’ অ্যাপটি। এই অ্যাপটিতে অ্যাকাউন্ট তৈরি করতে হলে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এই অ্যাপে ছবি বা ভিডিও পোস্ট করা যাবে। বিভিন্ন ব্যাবহারকারিদের সাথে কথাও বলা যাবে এই অ্যাপটির মাধ্যমে, তবে ৫০০ অক্ষরের বেশি লেখা যাবে না এতে। ইনস্টাগ্রামের সাথে সরাসরি যোগাযোগ থাকায় থ্রেডসে করা কোন পোস্টকে ইনস্টা স্টোরিতেও পোস্ট করা যাবে। অ্যাপটি প্রকাশের সাথে সাথেই সারা বিশ্বের প্রায় ৫০ লক্ষ মানুষ এই সামাজিক মাধ্যমে যুক্ত হয়েছেন। ইতিমধ্যেই সংখ্যাটা কয়েক কোটি ছাড়িয়েছে। প্রসঙ্গত, টুইটার কর্তা মাস্ক, এবার চুরির দায়ে অভিযুক্ত করলেন মেটাকে। একই সাথে প্রতারণার অভিযোগ তুলেছেন তিনি মেটার বিরুদ্ধে। মাস্ক টুইট করেছেন, ‘প্রতিযোগিতা করা ঠিক আছে, প্রতারণা নয়।’ এই টুইট ঘিরেই কার্যত সরগরম নেট মহল।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...