Thursday, June 18, 2026

মাকে হারালেন ‘ডিস্কো ডান্সার’! শোকপ্রকাশ কুণালের

Date:

Share post:

কোভিডের সময় বছর তিনেক আগে বাবাকে হারিয়েছেন মিঠুন চক্রবর্তী। এবার মাতৃহারা হলেন অভিনেতা।শুক্রবার সকালেই মিঠুনের মা শান্তিরানি চক্রবর্তীর মৃত্যুর হয়। মুম্বইতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মায়ের মৃত্যুতে শোকাতুর অভিনেতা।

আরও পড়ুনঃআদি*বাসী যুবকের মুখে বিজেপি নেতার প্র*স্রাব, ছবি পোস্ট করতেই গায়িকাকে হে*নস্থা

প্রসঙ্গত, একসময় কলকাতার জোড়াবাগান এলাকায় বাবা-মা ও ৪ ভাইবোনের সঙ্গেই থাকতেন মিঠুন চক্রবর্তী। স্ট্রাগল পিরিয়ডে মুম্বইয়ে একাই থাকতেন। যদিও তাঁর বাবা মা সবসময়ই অভিনেতার পাশে ছিলেন।তবে, নাম, যশ পাওয়ার পর মাকে নিয়ে মুম্বইয়েই থাকতেন মিঠুন। সেখানেই শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতার মাতৃবিয়োগের চাউড় হতেই মিঠুন চক্রবর্তীকে সমবেদনা জানান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। একটি টুইটে তিনি লেখেন, ‘‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’’

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...