Thursday, May 7, 2026

শখ পূরণে বিমানে চড়ে অন্য রাজ্যে চু.রি! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

শখ পূরণ করতে গিয়ে কেউ যে অন্য রাজ্যে চুরি করতে পারেন, সেটা বোধহয় বিশ্বাস করতে একটু অসুবিধা হয় সাধারণ মানুষের। অথচ বাস্তবেই এমন ঘটনা ঘটল। কেরলের তিরুবনন্তপুরম (Thiruvananthapuram in Kerala) বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল তেলেঙ্গানার বাসিন্দা উমাপ্রসাদকে। তাঁর শখ ছিল মাউন্ট এভারেস্টে (Mount Everest)উঠবেন। কিন্তু এত খরচ উঠবে কী করে? অগত্যা চুরির পথ বেছে নিলেন অভিযুক্ত। তবে নিজের এলাকায় চুরি করলে ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে বটে, তাই এবার অন্য রাজ্যে চুরির রাস্তা বেছে নেন উমা প্রসাদ। বিমানে চেপে ভিন রাজ্যে চুরি করতেন তিনি এমনটাই পুলিশ সূত্রে খবর।

ইচ্ছে ছিল মাউন্ট এভারেস্টের চুড়ায় উঠবেন কিন্তু তার জন্য প্রয়োজনীয় টাকা আসবে কোথা থেকে। তাই অন্য জায়গায় চুরি করার পরিকল্পনা করেন উমাপ্রসাদ। চুরির জন্য তিনি কেরলের তিরুবনন্তপুরমকে বেছে নেন। সেখানে পৌঁছে এটি হোটেলে ঘর ভাড়া নেন তিনি। চুরির জন্য দিনে অটোতে চেপে রেকি করতেন। আর রাতে ফাঁকা বাড়িগুলোতে চুরি করতেন। গত ১৭ জুন একটি বাড়ি থেকে ৩০ হাজার টাকার গয়না চুরি করেন উমা। পড়ে অন্য একটি বাড়ি থেকে ৫ লক্ষ টাকা চুরি করেন। গত ২৮ জুন ৫০ হাজার টাকা চুরি করার অভিযোগ ওঠে। তিনটি চুরির অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। এরপর তদন্তে নেমে চুরির এক ধরণের প্যাটার্ন দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর ওইসব এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখে উমাকে চিহ্নিত করে পুলিশ। এরপর ৫ জুলাই ফের তিরুবনন্তপুরমে ফিরলে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। বিমানবন্দর থেকেই উমাকে গ্রেফতার করে পুলিশ।

 

 

Related articles

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...