Friday, May 8, 2026

আবগারি মামলায় মণীশ সিসোদিয়া সহ বাকিদের ৫২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেলেন দিল্লির(Delhi) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish sisodiya)। এই মামলায় অভিযুক্তদের ৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। বাজেয়াপ্ত করা হয়েছে মণীশ সিসোদিয়ার স্ত্রী সীমা সিসোদিয়ার সম্পত্তিও।

শুক্রবার ইডির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত মণীশ সিসোদিয়া, তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া, আমনদীপ সিং ঢাল, রাজেশ জোশি, গৌতম মালহোত্রা-সহ অন্যান্য অভিযুক্তদের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি তরফে জানানো হয়েছে মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ৫২ কোটি টাকা। তার মধ্যে মণীশ ও তাঁর স্ত্রীর দুটি সম্পত্তি রয়েছে। এবং ব্যাংকে থাকা ১১ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি নেতৃত্ব। আর রাজনৈতিক প্রভুদের খুশি রাখতে তড়িঘড়ি সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন দিল্লির উপরাজ্যপাল বিনয় সাক্সেনা। গত ফেব্রুয়ারি মাসে তদন্তে নেমেই দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে একই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটিকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার পরে একাধিকবার জামিনের আর্জি জানিয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। যদিও নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্ট ওই আর্জি খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর নির্দেশ, অবসর তুলে নিলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল

 

Related articles

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...