Friday, May 8, 2026

দুরন্ত কামব‍‍্যাক পুজারার, দলীপ ট্রফিতে শতরান ভারতীয় ব‍্যাটারের

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব‍্যাট হাতে ব‍্যর্থ ছিলেন চেতেশ্বর পুজারা। সেই কারণেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পাননি তিনি। খেলছেন ঘরোয়া ক্রিকেটে। আর ঘরোয়া ক্রিকেটে ফিরেই নিজের চেনা ছন্দে চেতেশ্বর পুজারা। ব‍্যাট হাতে জবাব দিলেন সমালোচকদের। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে ১৩৩ রান করলেন পুজারা।

প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের বিরুদ্ধে ১০২ বলে ২৮ রান করলেও দ্বিতীয় ইনিংসে বড় রান করেন পুজারা। পৃথ্বী শা এবং প্রিয়াঙ্ক পাঞ্চালের প্রথম আউটের পর, পুজারা, সূর্যকুমার যাদবের সঙ্গে ৯৫ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এদিন সূর্যকুমার যাদব ৫৮ বলে ৫২ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও পুজারা একাই লড়ে যান। ১৩৩ রান করেন তিনি। তাঁর ইনিংসটি মধ্যাঞ্চলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলকে ম্যাচের তৃতীয় দিনে ৩৮৪ রানের লিড দিতে সাহায্য করে।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর নির্দেশ, অবসর তুলে নিলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...