Wednesday, April 15, 2026

ফের গ্রাম বাংলা দখলের পথে তৃণমূল! ট্রেন্ড স্পষ্ট হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশুর

Date:

Share post:

শনিবার ভোটগ্রহণ ও সোমবার পুনর্নির্বাচনের পর মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গননা (Counting)। রাজ্যে মোট ৩৩৯টি কেন্দ্রে গণনা চলছে। প্রতিটি কেন্দ্রের বাইরেই জারি রয়েছে ১৪৪ ধারা। তবে গণনার দিন যাতে শান্তি বজায় থাকে, সেটা রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে একটা বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, পরে পঞ্চায়েত সমিতি ও সব শেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। গণনা চলতে পারে ১২ জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত। প্রত্যেক স্তরে দু রাউন্ড করে অর্থাৎ মোট ৬ রাউন্ড গণনা চলবে। তবে সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ট্রেন্ড। ইতিমধ্যে একাধিক পঞ্চায়েত দখলের পথে শাসক দল। অতএব এখনও পর্যন্ত যে ছবি সামনে আসছে তাতেই পরিষ্কার ফের একবার গ্রাম বাংলার মসনদে তৃণমূল (TMC)। সময় যত গড়াচ্ছে ততই একাধিক প্রান্ত থেকে তৃণমূলের এগিয়ে থাকা বা একাধিক জায়গা থেকে জয়ের খবর সামনে আসছে। ইতিমধ্যে অনেক জায়গায় শুরু হয়েছে তৃণমূলের বিজয়োল্লাস। তবে এদিন গণনা শুরু হওয়ার ২ ঘণ্টা পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করেন কমিশনার রাজীব সিনহা। পাশাপাশি এদিন দ্বিতীয় স্থানে কোন দল থাকবে তা নিয়ে বিজেপি (BJP) ও সিপিএমের (CPIM) মধ্যে শুরু হয়েছে জোর টক্কর। তবে দেখা যাচ্ছে বিজেপির থেকেও একটু ভালো জায়গায় রয়েছে বাম-কংগ্রেস জোট।

ইতিমধ্যে হাওড়ার (Howrah) একাধিক জায়গায় ম্যাজিক ফিগারে তৃণমূল। হাওড়ায় ১৫৭ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৯ টি আসনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। ১৪ টি পঞ্চায়েত সমিতির মধ্যে দুটো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল। এদিকে ট্রেন্ড স্পষ্ট হতেই টুইট করে বিরোধীদের একহাত নেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এদিন একটি কবিতা পোস্ট করেছেন তিনি। দেবাংশু লিখেছেন,

সারের নামে কুৎসা-গালি

আমজনতাই এথায় মালি

শক্ত শিকড় তৃণের মূল

বাংলা জুড়ে ঘাসের ফুল…

তবে ৬৩ হাজার ২২৯-এর মধ্যে ১৮ হাজার ২৭৫ গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ১৬৬৪ গ্রাম পঞ্চায়েতে। বামেরা এগিয়ে রয়েছে ৯৪২ আসনে। কংগ্রেস ৩৬১ এবং আইএসএফ ও অন্যান্যরা ৬৮৫ আসনে এগিয়ে রয়েছে বলে খবর। তবে পুরো ফলাফল সামনে আসতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। তবে সময় যত গড়াচ্ছে বিরোধীদের পিছনে ফেলে ফের গ্রাম বাংলার মানুষের আশীর্বাদ পেতে চলেছে তৃণমূল কংগ্রেস।

 

 

Related articles

IPL: ৫ ম্যাচে জয়হীন, সিএসকের ডেরায় হতশ্রী ব্যাটিংয়ে হার রাহানেদের

হারের ধারা অব্যাহত কেকেআরের (KKR)। সিএসকের (CSK) বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের। পাঁচ ম্যাচ হয়ে গেল জয়ের দেখা...

ভোটের দিন আমিই থাকব কন্ট্রোল রুমে, স্ট্রং রুমে ৩০০ ‘প্রহরী’, নির্দেশ অভিষেকের

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে সময় কম। এই পরিস্থিতিতে নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং কর্মীদের চাঙ্গা করতে...

তৃণমূল ২৩০-এর বেশি: ভার্চুয়াল বৈঠকে শেষ সাত দিন ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের

নির্বাচনের মাত্র সাতদিন আগে নির্বাচন কমিশন থেকে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যখন সব দিক থেকে চেপে...

ভোট এলেই বিজেপি-র কালো টাকার ভাণ্ডার খোলে! তমলুক থেকে তোপ মমতার

ভোটের আগে বিজেপি নেতাদের গাড়ি থেকে উদ্ধার হচ্ছে টাকা। অভিযোগ, আটকও হয়েছে বিজেপি নেতা। কোথা থেকে আসছে ওই...