Sunday, May 17, 2026

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচেও জয় ভারতের, লজ্জার নজির হরমনপ্রীতের

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল হরমনপ্রীত কৌরের দল। এদিন দ্বিতীয় টি-২০ ম‍্যাচে বাংলাদেশকে হারাল ৮ রানে। সিরিজের ফলাফল ২-০। ম‍্যাচ জিতলেও হতাশাজনক পারফরম্যান্স ভারতীয় দলের। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে শতরানের গণ্ডিও পার করতে পারল না টিম ইন্ডিয়া। লজ্জার নজির গড়লেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। তাসের ঘরের মতন ভেঙে যায় ভারতের ব‍্যাটিং লাইন। বাংলাদেশের বোলারদের দাপটে ভারতের কোনও ব্যাটারই ২০ রানও টপকাতে পারলেন না। ভারতের হয়ে সর্বোচ্চ ১৯ রান শেফালি ভর্মার। ১৩ রান স্মৃতি মান্ধনার। আর এই ম্যাচে গোল্ডেন ডাক করে লজ্জার নজির গড়লেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। চারে ব্যাট করতে নেমেছিলেন হরমনপ্রীত। শেফালি ফেরার পরের বলেই সুলতানা বোল্ড করেন ভারত অধিনায়ককে। প্রথম বলেই তিনি সাজঘরে ফিরে যান। গোল্ড ডাক করে লজ্জার নজির গড়েন হরমনপ্রীত। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম অধিনায়ক হিসেবে টি-২০ ম্যাচে গোল্ডেন ডাক করলেন ভারত অধিনায়ক। এর আগে ভারতের কোনও অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে গোল্ডের ডাকের নজির গড়েননি। বাংলাদেশের ৩ উইকেট সুলতানা খাতুন।  ফাহিমা খাতুন নেন ২ উইকেট নেন। মারুফা আখতার, নাহিদা আখতার, রাবেয়া খান ১টি করে উইকেট নেন।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান নিগার সুলতানার। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন দিপ্তী শর্মা এবং শেফালি ভর্মা। দুটি উইকেট মিন্নু মানি। একটি উইকেট অনুশা।

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে অনন্য নজিরের সামনে বিরাট, যা রয়েছে একমাত্র সচিনের

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...