Monday, March 16, 2026

সিপিএমের প্রতীকে জেতার পরই উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ

Date:

Share post:

ব্যালট বক্স খুলতেই শুধু জোড়াফুল। পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। ব্যতিক্রম নয় পূর্ব বর্ধমানও। তবে কালনা মহকুমার ১ নম্বর ব্লকে কাকুড়িয়ায় ঘটল এক নজিরবিহীন ঘটনা। সিপিএম প্রতীকে ভোটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গীতা হাঁসদা! এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ভোটের আগেই তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎবাণী করেছিলেন অন্য দলে জিতলেও ভোটের পরে ঘাস্ফুলে যোগ দেবেন জয়ীরা। ফল বেরনোর কয়েক মিনিটের মধ্যেই তা মিলে গেল।

সিপিএম-এর দাবি, চাপের মুখে জিতেও দলবদল করেছেন গীতা। তবে গীতাদেবী নিজেই জানিয়েছেন তৃণমূলই করতেন তিনি। তাই পুরনো দলে ফিরছেন। নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তাঁর এমন সিদ্ধান্ত।

গীতা হাঁসদার কথায়, “আগে আমি তৃণমূল করতাম। কিন্তু রেগে গিয়ে সিপিএমে যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। একা জিতেছিলাম। কোনও কাজ করতে পারতাম না। এই পঞ্চায়েতে একমাত্র আমিই বিরোধী দল থেকে জিতেছি। তাছাড়া আমি বহু বছর তৃণমূলই করেছি। তাই আবার পুরনো দলে ফিরে এলাম।”

 

 

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...