Friday, May 15, 2026

দিল্লিতে ফ্লাইওভারের কাছে প্লাস্টিক ব্যাগে মোড়া মহিলার দেহাং.শ উদ্ধার!তদন্তে পুলিশ

Date:

Share post:

শ্রদ্ধাকাণ্ডের নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। সেই স্মৃতি উস্কে রাজধানীতে উঠে এল আরও এক নৃশংস খুনের ঘটনা। এবার দিল্লির গীতা কলোনিতে উড়ালপুলের কাছ থেকে এক মহিলার খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করল পুলিশ। কে ওই মহিলা, কোথা থেকেই বা এল তাঁর দেহাংশ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃগণদেবতার জয়, কুৎসার জবাব: পঞ্চায়েতে বিপুল তৃণমূলের বিপুল সাফল্যে বার্তা অভিষেকের

বুধবার সকালে স্থানীয় সূত্রে খবর পেতেই পুলিশ উড়ালপুলের পাশে এসে দেখে একটি জঙ্গলে এক মহিলার দেহাংশ পড়ে রয়েছে। সেখান থেকে মহিলার দেহাংশ এবং কাটা মাথা উদ্ধার করেছে। মহিলা স্থানীয় না কি অন্য কোথাও খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। নৃশংস এই দৃশ্য দেখে শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলার দেহাংশ মিলেছে। প্লাস্টিকের ব্যাগে টুকরো করা দেহ মিলেছে। মহিলার শনাক্তকরণের জন্য ফরেন্সিক দলকেও ডাকা হয়েছে। দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ) সাগর সিংহ কলসই জানিয়েছেন, যমুনা খাদর এলাকায় এক মহিলার টুকরো করা দেহ মিলেছে। মহিলার আনুমানিক বয়স ৩৫-৪০। কোতওয়ালি থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। তবে এই মহিলা কে তা জানা যায়নি।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...