Thursday, May 14, 2026

ন্যাটোর বার্ষিক সম্মেলনে শোরগোল! ইউক্রেনের প্রেসিডেন্টকে কী নামে ডাকলেন বাইডেন?

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই একাধিকবার ভুলভাল মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি ইউক্রেনের (Ukraine) নাগরিকদের ‘ইরানি’ বলে বেকায়দায় পড়েছেন তিনি। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘ভ্লাদিমির’ (Vladimir) বলে সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। ন্যাটোর (NATTO) সম্মেলনে সাংবাদিক বৈঠকে আচমকাই ভুল নাম বলে ফেলেন তিনি। আর মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে।

বর্তমানে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ন্যাটোর বার্ষিক সম্মেলন চলছে। আর এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের নামই বদলে দিলেন বাইডেন। জানা গিয়েছে, রাশিয়ার রাষ্ট্রপ্রধানের নাম নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে সম্বোধন করলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইডেন বলেন, “আমি আর ভ্লাদিমির…”। তবে আচমকা কথার মাঝেই নিজের ভুল বুঝতে পেরে থেমে যান বাইডেন।

কয়েক মুহূর্তের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিস্টার জেলেনস্কির সঙ্গে কথা হয়েছে। আমি যখন ইউক্রেনে গিয়েছিলাম বা অন্যান্য ক্ষেত্রেও আমাদের দেখা হয়েছিল। ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে রাশিয়ার। তার মধ্যেই কী করে ভলোদিমির জেলেনস্কিকে ‘ভ্লাদিমির’ বলে ফেললেন বাইডেন, তা নিয়ে নেটদুনিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়েছে।

 

 

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...