Friday, June 26, 2026

জোর করে অ.শান্তির চেষ্টা! ভাঙড়ে ঢোকার আগেই আটকে দেওয়া হল নওশাদকে

Date:

Share post:

১৪৪ ধারা চললেও জোর করে অশান্তির চেষ্টা! আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) গাড়ি আটকাল পুলিশ। শুক্রবার নিজের বিধানসভা এলাকাতেই ঢুকতে পারলেন না ভাঙড়ের (Bhangar) বিধায়ক। ভোটের পর শুক্রবারই প্রথম নওশাদের ভাঙড় যাওয়া। এদিন নিহত আইএসএফ কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। যদিও ভাঙড়ের হাতিশালা মোড়ের অদূরে তাঁকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিশাল পুলিশবাহিনী গার্ড রেল দিয়ে ব্যারিকেড করে রেখেছে সেই রাস্তা।

পুলিশের অভিযোগ, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তা ভেঙে বিধায়ক এলাকায় আবারও অশান্তির আবহ তৈরি হতে পারে। অন্যদিকে শওকত মোল্লা (Saokat Molla) বলেন, আমি যতটুকু জানি ওখানে একটা ১৪৪ ধারা চলছে। আমরা কেউই ঢুকতে পারছি না। আর আমার প্রশ্ন, উনি কি ওখানে আবার উস্কানি দেওয়ার জন্য যাচ্ছেন? আমার মনে হয় নওশাদ চাইছে, পুলিশের সঙ্গে তিন ঘণ্টা কাউন্টার করে তিনজন মায়ের কোল যেভাবে খালি হল, আবারও তা হোক।

তবে নওশাদের অভিযোগ, ভিতরে যাঁরা যাবেন, তাঁদের নামের তালিকা রয়েছে পুলিশের কাছে। তাতে বিধায়কের নাম নেই। অথচ তৃণমূলের একাধিক নেতার নাম আছে। বৃহস্পতিবার তাঁরা ঘুরে বেড়িয়েছেন এলাকায়।

 

aa

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...