Friday, June 26, 2026

অফিস টাইমে বৈদ্যবাটীতে ট্রেন থেকে পড়ল যাত্রী! বিক্ষো.ভে ব্যাহ.ত পরিষেবা

Date:

Share post:

অফিস টাইমে বৈদ্যবাটীতে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রেলের বিরুদ্ধে অব্যাবস্থার অভিযোগ তুলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বৈদ্যবাটি স্টেশন লাগোয়া লেভেল ক্রসিংয়ের কাছে রেলের কেবিনে উঠে পড়েন স্থানীয়দের কেউ কেউ। এর জেরে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের।

আরও পড়ুন:আইফেল টাওয়ারেও ইউপিআই! ফরাসি সফরে মোদির ঘোষণা নিয়ে উঠছে প্রশ্ন

জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টায় হাওড়ামুখী চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক প্রৌঢ়। ট্রেনে থাকা যাত্রীদের দাবি, সেই সময় ট্রেনে অত্যধিক ভিড় ছিল। ভিতরে ঢুকতে না পেরে, ঠেলাঠেলির মধ্যে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার পরই স্থানীয়দের একাংশের ক্ষোভ গিয়ে পড়ে রেল কর্তৃপক্ষের উপরে। তাঁদের অভিযোগ, ব্যস্ত সময়ে ট্রেনগুলি নির্ধারিত সময়ের অনেক পরে আসার কারণেই এত ভিড় হচ্ছে।
বিক্ষোভের জেরে প্রায় আধ ঘণ্টার জন্য বৈদ্যবাটি স্টেশনের আগে এবং পরে আটকে পড়ে আপ এবং ডাউনের ট্রেনগুলি। পরে রেল পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।প্রায় আধঘণ্টা পর স্বাভাবিক হয় পরিষেবা॥

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...