Thursday, June 4, 2026

সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে আর্থিক লেনদেন কুন্তল ঘোষের, হাইকোর্টে রিপোর্ট পেশ সিবিআইয়ের

Date:

Share post:

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে শুক্রবার রিপোর্ট পেশ করল সিবিআই। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি চিহ্নিত করে এটাচ করা হয়েছে। ৩৫০ কোটি টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে। ওই টাকা বিদেশে পাচার হয়েছে,টলিউডে লাগানো হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করা হয়েছে। যাকে ইডি হেফাজতে নিয়েছে। প্রায় ১০০ টি ব্যাঙ্ক একাউন্ট গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রর সঙ্গে আর্থিক লেনদেনের যোগ পাওয়া গেছে।

২০১৬ সালে ৪২ হাজারের বেশি নিয়োগ করা হয়েছে। সেই ব্যাপারে তদন্ত করা হচ্ছে। যে শিক্ষকরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের খুঁজে বের করতে হবে। যাতে যোগ্যরা সুযোগ পায় সেই জায়গায় । ২৯ অগাস্ট ফের সিবিআইকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত।
বিল্বদল ভট্রাচার্য সিবিআইয়ের তরফে একটি রিপোর্ট জমা করেন আদালতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ব্যাপারে।অন্যদিকে মামলাকারীর তরফে সুদীপ্ত দাসগুপ্ত আদালতে একটি হলফনামা জমা দিয়েছেন। তদন্ত চলাকালীন এই ধরনের সিসিটিভি ফুটেজের তথ্য প্রকাশ করা উচিত নয় অন্তত ১৮০ দিন। সুপ্রিম কোর্টের একটি পুরনো রায় উল্লেখ করেন আইনজীবীরা।

রাজ্যের ১২৩ টি পুরসভার তথ্য চাওয়া হয়েছে? সেখানে একাধিক বিষয় অস্পষ্ট। পুরসভার ফোন নম্বর চাওয়া হয়েছে কিন্তু ঠিক কার তা স্পষ্ট নয়। বিচারপতি জানিয়েছেন, সিবিআই যে রিপোর্ট দিয়েছে শুক্রবার তাতে তেমন কিছুই নেই।নির্দেশে তা উল্লেখ করার মতো বিষয় নয়।কারা তদন্ত করছে কি তদন্ত করছে এর বাইরে কিছু নেই।

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...