Wednesday, June 24, 2026

Maharastra: ধারাভি বস্তির উন্নয়নে নজর, আদানি গোষ্ঠীকে পুনর্নির্মাণের দায়িত্ব

Date:

Share post:

এশিয়ার বৃহত্তম ধারাভি বস্তির মানোন্নয়নে পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার(Maharastra Govt)। আর এই বস্তির ভোট বদলের দায়িত্ব পেল মোদি সরকারের পছন্দের শিল্পপতি গৌতম আদানির(Goutam Adani) আদানি গোষ্ঠী। এই বস্তির পুনর্নির্মাণ এবং পুনর্বাসন প্রকল্পের জন্য আগ্রহী বেসরকারি সংস্থাগুলির কাছ থেকে দরপত্র আহ্বান করেছিল মহারাষ্ট্র সরকার। সেখানেই নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিএলএফ এবং নমন গ্রুপদের পিছনে ফেলে উঠে আসে আদানিরা।

শুক্রবার মহারাষ্ট্র সরকারের আবাসন দফতরের তরফে জানানো হয়, সরকারের তরফে ধারাভিতে যে পুনর্নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তার দায়িত্ব পাচ্ছে আদানি গোষ্ঠী। মহারাষ্ট্র প্রশাসন সূত্রে খবর, প্রায় ৬০০ একর এলাকার উপর দাঁড়িয়ে থাকা এই বস্তিতে আধুনিক সুযোগসুবিধা সম্পন্ন বাড়ি, শপিং মল তৈরি করা হবে। বর্তমানে বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হওয়া বাসিন্দাদের ‘যোগ্যতার ভিত্তি’তে পুনর্বাসন দেওয়া হবে নতুন তৈরি হওয়া আবাসনে।

উল্লেখ্য, মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে সম্প্রতি আরও একটি বদল ঘটেছে। কাকা শরদ পওয়ারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে দলের সিংহভাগ বিধায়কদের নিয়ে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা সরকারে যোগ দিয়েছেন এনসিপির অজিত পাওয়ার। শুক্রবারেই তিনি মহারাষ্ট্রর অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তার পরেই বস্তি পুনর্নির্মাণে আদানির বরাত পাওয়ার ঘোষণাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন কেউ কেউ।

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...