Thursday, May 14, 2026

টমেটোয় সোনা! এক মাসেই কোটিপতি মহারাষ্ট্রের কৃষক

Date:

Share post:

দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে সাধারণ মানুষের মাথায় হাত। কিন্তু কথায় বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। সবজির দাম বৃদ্ধিতে (Price hike) একশ্রেণীর মানুষ যে সত্যিই লাভবান হয়েছেন তা নিয়ে কোন সন্দেহ নেই। বিশেষ করে মহার্ঘ টমেটো (tomato)যে রাতারাতি কাউকে কোটিপতি করতে পারে সে খবর বিস্মিত হওয়ারই মতো। বাস্তবে এমনটা হয়েছে মহারাষ্ট্রের পুনের (Pune) তুকারাম ভাগোজির (Tukaram Bhagoji) সঙ্গে। মাত্র ১৩০০ টমেটো বিক্রি করেই হয়ে তিনি রাতারাতি ১.৫ কোটির মালিক!

লংকা, আদা আর টমেটো এই তিনটি জিনিসই উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকের রান্নায় অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। আর এই তিন সবজি কিনা কিনা আজ ধরা ছোঁয়ার বাইরে। বাজারে গেলে পকেট নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু টমেটো পরিমাণ মতো কেনা যাচ্ছে না। বাড়ির গৃহিণী মেপে মেপে রান্নায় টমেটো ব্যবহার করছেন। আর সেই ফসল কিনা এক মাসের মধ্যে কোটিপতি করে দিল কৃষককে? জানা গেছে তুকারামের প্রায় ১৮ একর জমির মধ্যে ১২ একরেই চাষবাস করে তিনি। ছেলে ঈশ্বর এবং মেয়ে সোনালির সাহায্যে ওই জমিতেই টমেটো চাষ করেন তিনি। টমেটোর ক্রমবর্ধমান দাম মাথায় রেখে উৎপাদনের দিকে বেশি জোর দিয়েছিলেন তিনি। ফল মিলেছে হাতেনাতে। তুকারাম দিনে গড়ে ২১০০ ঝুড়ি টমেটো বিক্রি করেছেন। এবং হিসেব বলছে যে গত শুক্রবারই তাঁর আয় হয়েছে প্রায় ১৮ লক্ষ টাকা। তাহলে এক মাসের হিসেবটা প্রায় কোটি টাকার কাছাকাছি , ভাবা যায়!

 

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...