Saturday, June 6, 2026

কন্যাসন্তান হওয়ার ‘অপ.রাধে’ দুদিনের নাতনিকে শ্বাসরো.ধ করে খু.ন!

Date:

Share post:

কে বলবে সালটা ২০২৩, চাঁদের বুকে আস্তানা গড়তে ভারত রকেট পাঠাচ্ছে ঠিকই , কিন্তু শিক্ষার আলো এখনও দেশবাসীর একাংশের মনের অন্ধকার দূর করতে ব্যর্থ। তা না হলে শুধুমাত্র কন্যাসন্তান (Baby Girl) হয়ে জন্ম নেওয়ার অপরাধে, মাত্র ৪৮ ঘণ্টা বয়স যে শিশুর তার সঙ্গে এমন মর্মান্তিক পরিণতি হতে পারে? এই ঘটনাকে ঠিক কোন ভাষায় ব্যক্ত করা যাবে তা নিঃসন্দেহে ভাবার বিষয়। ৪৫ বছরের মহিলা চেয়েছিলেন তাঁর মেয়ের কোল আলো করে আসুক পুত্র সন্তান। কিন্তু যে শিশু ভূমিষ্ঠ হল তার পরিচয় সে কন্যা। ব্যাস, যেন আকাশ ভেঙে পড়ল মীনা (Meena) নামের ওই অভিযুক্ত মহিলার মাথায়। বেসরকারি হাসপাতালেই গলা টিপে সদ্যজাত নাতনীকে খুন করলেন তিনি। মর্মান্তিক এই অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের (Uttarpradesh) বুলন্দশহরে (Bulandshahr)।

ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তের জামাই দানিশ খান (Danish Khan)সিয়ানা থানার দ্বারস্থ হন। এরপরই ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। দানিশের দাবি, তাঁর স্ত্রী আয়েশা মঙ্গলবার বেসরকারি হাসপাতালে (Private Hospital) কন্যাসন্তানের জন্ম দেন। পরের দিন অর্থাৎ বুধবার সকালে হাসপাতালে গিয়ে থেকে যান তাঁর শাশুড়ি ।শিশুকন্যাকে আইসিইউয়ের বাইরে নিয়ে যাওয়ার নাম করে গলা টিপে খুন করেন ওই মহিলা বলে অভিযোগ! সদ্যজাত কন্যার মৃত্যুতে মানসিক ট্রমায় আয়েশা। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

 

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...