Sunday, April 26, 2026

সিডনি থেকে ফেরার পথে এয়ার ইন্ডিয়ার বিমানের আধিকারিককে মারধর যাত্রীর

Date:

Share post:

মাঝআকাশে মত্ত অবস্থায় বিমানের আধিকারিককে মার যাত্রীর। ঘটনাটি ঘটেছে গত ৯ জুলাই অস্ট্রেলিয়ার সিডনি থেকে নয়াদিল্লি ফেরার এয়ার ইন্ডিয়ার বিমানে। জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রী দিল্লির বাসিন্দা। তিনিও সিডনি থেকে দিল্লি ফিরছিলেন। মাঝআকাশেই তিনি মারধর করেন এয়ার ইন্ডিয়ার একটি বিভাগের প্রধান সন্দীপ বর্মাকে। যদিও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলে জানা গিয়েছে। ডিজিসিএ-কেও এ বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে।

আরও পড়ুনঃডেভিডের গোলে ইউনাইটেড স্পোর্টসকে ১-০ গোলে হারাল মহামেডান

জানা গেছে, সন্দীপ নিয়মিত অস্ট্রেলিয়া যাতায়াত করেন। গত ৯ জুলাইও সিডনি থেকে ফিরছিলেন তিনি। বিমান ছাড়ার পর সন্দীপের এক সহযাত্রীর দৌরাত্ম শুরু হয়। সন্দীপ তাঁকে শান্ত হতে বলেন। তার পরেই ওই যাত্রী সন্দীপকে থাপ্পড় মারেন। তাঁর মাথাও ঠুকে দেন বলে অভিযোগ। নিগৃহীত হওয়ার পর সন্দীপ বিমানের অন্য দিকে চলে যান। কিন্তু পাঁচ জন বিমানসেবিকা মিলেও ওই যাত্রীকে সামলাতে পারছিলেন না। তখন বিজনেস ক্লাস থেকে পুরুষ বিমান সেবকদের ডেকে পাঠানো হয়। তাঁরা এসে ওই যাত্রীকে সামলান। বিমান দিল্লির মাটি ছোঁয়ার পর ওই যাত্রীকে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। পরে অবশ্য ওই যাত্রী লিখিত ভাবে ক্ষমাপ্রার্থনা করেন।
ডিজিসিএ-কে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে এবং এয়ার ইন্ডিয়াও ওই যাত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...